ads

সোমবার , ১৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীর মতবিনিময়

খবর টি পড়েছেন : ১৮০
ভোলাহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীর মতবিনিময়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভোলাহাট(চাঁপাইনাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসকের ভোলাহাট উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, থানা অফিসার ইনচার্জ’র দায়িত্বে নিয়োজিত মোজাহার হোসেন, বিজিবি কমাণ্ডের কোম্পানী কমাণ্ডার ও সহ কমাণ্ডার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী, সিনিয়ার সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মুকুল, সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল হান্নানসহ ৪ ইউপি চেয়ারম্যান-ইয়াজদানী জর্জ, আলাউদ্দিন আলী, মাজহারুল ইসলাম পুতুল ও জগলুল হক, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ, ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক আবদুল হামিদ, অপর প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন এনজিও ব্যবস্থাপকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় নবাগত জেলা প্রশাকের উদ্দেশ্যে ইলেক্ট্রো প্রজেক্টরের মাধ্যমে ভোলাহাটের ইতিহাস ও ঐতিহ্যসহ নানা সমস্যার কথা তুলে ধরা হয়। উন্মুক্ত আলোচনায় বিভিন্ন বক্তার উত্তরে প্রধান অতিথি দাপ্তরিকভাবে কর্মরত কর্মকর্তাদের উদ্দেশ্যে আলোচিত বিষয়ের আলোকে লিখিতভাবে তার অফিসে কাগজ-পত্র দ্রুত পাঠানোর আদেশ করেন এবং তিনি সকালের প্রতি অন্যান্য কাজে তার দপ্তরে নিয়ে আসার জন্য আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে লাশ উদ্ধার পরবর্তী সংবাদ তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানকে প্রেসক্লাবের…