ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ বছর পর স্বাগতার নতুন ছবি

খবর টি পড়েছেন : ২৬৭
৪ বছর পর স্বাগতার নতুন ছবি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Swagtaশ্যামলবাংলা বিনোদন : স্বাগতার সর্বশেষ সিনেমা মুক্তি পায় ২০১০ সালে। ৪ বছর পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন স্বাগতা। এরই মধ্যে স্বাগতা অভিনীত ‘সূচনা রেখার দিকে’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন প্রয়াত নির্মাতা আকতারুজ্জামান। অনেক চড়াই-উতরাইয়ের পর সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।
এ বিষয়ে স্বাগতা বলেন, আমি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সরকারি অনুদানের কাজ করার একটা সুপ্ত ইচ্ছে ছিল। তেমন সময়ে ‘সূচনা রেখার দিকে’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। ছবিটিতে কাজ করে বেশ ভাল লেগেছে। ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, সিনেমায় তাঁর চরিত্রটি অনেকটা স্বপ্নের মতো। এতে তিনি বাইরের দেশের একজন মেয়ে যিনি বাংলাদেশে আসেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করতে। ‘সূচনা রেখার দিকে’ সিনেমার প্রথমবারের মত একটি গানেও কণ্ঠ দিয়েছেন স্বাগতা।
২০০৯ সালের সরকারি অনুদানে নির্মিত হয় ‘সূচনা রেখার দিকে’ সিনেমাটি। স্বাগতা ছাড়াও এতে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, আকাশ প্রমুখ।
উল্লেখ্য, সাড়ে তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে স্বাগতা সিনেমায় অভিনয় শুরু করেন। তাঁর প্রথম সিনেমা ‘লিনজা’। এর পর একে একে ‘সম্মান’, ‘সতীপুত্র আবদুল্লাহ’ ও ‘টপ মাস্তান’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০৬ সালে স্বাগতা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ‘শত্রু শত্রু খেলা’ সিনেমায়। এতে স্বাগতা অভিনয় করেন মান্নার বিপরীতে। এ ছাড়া ‘কোটি টাকার ফকির’, ‘অশান্ত মন’, ‘ডুবসাঁতার’ ও ‘ফিরে এসো বেহুলা’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় ফরমালিনের অপব্যবহার প্রতিরোধে মানববন্ধন ও র‌্যালি পরবর্তী সংবাদ দেড়শ মরিচ খেলেন মোশাররফ!