ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০১৪ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেড়শ মরিচ খেলেন মোশাররফ!

জুবায়ের রহমান - ফটো কার্ড
জুলাই ১০, ২০১৪ ৩:৪২ অপরাহ্ণ

sei rokom Jhalkhorশ্যামলবাংলা বিনোদন : সেই রকম চা-খোর নাটকে অভিনয় করতে এসে মোশাররফ করিমকে নাকি কয়েক শ কাপ চা খেতে হয়েছিল। গেল বছর ঈদে বাংলাভিশনে প্রচার হওয়ার পর নাটকটি বেশ প্রশংসিত হয়। ওই নাটকের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার পান মোশাররফ করিম। এবার তিনি খেয়েছেন ঝালমরিচ। তাও আবার একটি-দুটি নয়, প্রায় দেড়শ কাঁচা মরিচ খেতে হয়েছে তাঁকে! নাটকের নাম ‘সেই রকম ঝালখোর’। এবারের ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটি।
এতগুলো মরিচ খাওয়ার পর মোশাররফ করিমের কেমন লেগেছে? জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই রে, সে এক করুণ অভিজ্ঞতা। এই অবস্থা বলে বোঝানো যাবে না। আমি দর্শকদের কাছে পুরো ব্যাপারটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেয়েছি। তাই তো এতগুলো মরিচ খেতে হয়েছে। প্রতিটি শট দেওয়ার শেষে চিনি আর পানি খেয়ে ঝাল কমানোর চেষ্টা করেছি। কিন্তু তার পরও কয়েক দিন মুখে ঝালের ভাবটা লেগে ছিল।’
নাটকে মোশাররফের সঙ্গে অভিনয় করেছেন ভাবনা। তিনি বলেন, ‘মোশাররফ ভাইয়ের মরিচ খাওয়া দেখে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম তিনি হয়তো অসুস্থ হয়ে যাবেন।’ নাটকটি লিখেছেন আশরাফুল চঞ্চল, পরিচালনা করেছেন মারুফ মিঠু।

Need Ads