মেহের আমজাদ, মেহেরপুর : প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় এবং জীবন মানের উন্নয়নে মেহেরপুরের প্রতিবন্ধী সংগঠন এপেক্স বডি’র সদস্যদের সাথে মেহেরপুর-১ আসনে সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেনের বাসভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এপেক্স বডির সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসপিডি’র নির্বাহী প্রধান আয়ূব নবী মোল্লা, এপেক্স বডির কন্ট্রাক্স পারসন ওয়াজেদ খান, এপেক্স বডির সাধারণ সম্পাদক ভবানী শাহ, সিডিআরপি’র প্রতিনিধি আসমা মুনমুন, এপেক্স বডি’র কোষাধ্যক্ষ হাসানুর রহমান, সিএম স্বপন আলী প্রমুখ। প্রধান অতিথি প্রফেসর ফরহাদ হোসেন এমপি বলেন, প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় এবং জীবন মানের উন্নয়নে জেলার প্রতিবন্ধীদের সরকারি সকল পর্যায়ের সুযোগ সুবিধা প্রদান করা হবে।
কালেক্টটরেট সহকারি সমিতি মেহেরপুর জেলা শাখার বিক্ষোভ প্রদর্শন ও কর্মবিরতি
চলমান আন্দোলনের অংশ হিসেবে কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নতীকরণের দাবীতে মেহেরপুরে বিক্ষোভ প্রদর্শন ও দিনব্যাপি কর্মবিরতী পালন করেছে বাংলাদেশ কালেক্টটরেট সহকারি সমিতি মেহেরপুর জেলা শাখা।
বুধবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ প্রদর্শন শেষে দিন ব্যাপি কর্মবিরতী পালন করেন বাংলাদেশ কালেক্টটরেট সহকারি সমিতি মেহেরপুর জেলা শাখা। এসময় বাংলাদেশ কালেক্টটরেট সহকারি সমিতি মেহেরপুর জেলা শাখার সহসভাপতি তাহাজউদ্দিন, আব্দুর রেজা ও আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আফতাব আলী খান, সাংগাঠনিক সম্পাদক আশরাফ আলী, সদস্য সাইফুল্লা খান, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা খাতুন, সহসম্পাদক তাহমিনা খাতুন, সদস্য রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ।

মেহেরপুরে রিমান্ডের আসামি সোহেলের ইস্রাফিল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার
মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ইস্রাফিল হত্যা মামলার কথা স্বীকার করেছে আটক সোহেল। পুলিশের রিমান্ডে সে ইস্রাফিল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গত ১০ এপ্রিল মেহেরপুর-মহাজনপুর সড়কে সদর উপজেলার নূরপুর গ্রামের মোড়ে প্রকাশ্য দিবালোকে বাস থেকে নামিয়ে কোমরপুর গ্রামের ইস্রাফিলকে হত্যা করা হয়।
মেহেরপুর সদর থানা পুলিশ গত গত ১৬ জুন সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রাম থেকে অস্ত্রসহ সোহেলকে (২৩) আটক করে। পরের দিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পরে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।









