ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০১৪ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেদারল্যান্ডসকে ট্রাইব্রেকারে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ইফতেখার হোসেন পাপ্পু - ফটো কার্ড
জুলাই ১০, ২০১৪ ১:৪৬ অপরাহ্ণ

Pic29শ্যামলবাংলা স্পোর্টস : শ্বাসরুদ্ধকর ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে ২৪ বছর পর ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় রাত ২টায় অ্যারেনা দে সাও পাওলো স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়। দ্বিতীয় সেমি-ফাইনালের মাঠের খেলায় চলে সমানে সমান লড়াই। সেমি-ফাইনালের ওই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়েও কেউ গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারেই কপাল পুড়ে নেদারল্যান্ডসের। আর্জেন্টিনার জেতার পেছনে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন গোলরক্ষক সের্হিও রোমেরো।
ফাইনালে জার্মানির মুখোমুখি হবে মেসির দল। প্রথম সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারায় জার্মানি। আজকের ম্যাচে পরাজিত নেদারল্যান্ডসের সঙ্গে ব্রাজিল ১২ জুলাই তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে খেলবে। ১৩ জুলাই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Need Ads