ads

বৃহস্পতিবার , ১০ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বন্ধ হচ্ছে উইন্ডোজ সেভেন এর সেবা

খবর টি পড়েছেন : ৩১১
এবার বন্ধ হচ্ছে উইন্ডোজ সেভেন এর সেবা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

7শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন আগামী বছরের ১৩ জানুয়ারির পর আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের সেবা দেওয়া বন্ধ করে দেবে। এ সময়ের পর মাইক্রোসফট উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের আর কোন নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করবে না। সেইসাথে একই পদ্ধতিতে ২০১৮ সালের ৯ জানুয়ারির পর উইন্ডোজ ৮ এবং ৮.১ সংস্করণের নিরাপত্তা হালনাগাদ বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছে টেকজায়ান্ট মাইক্রোসফট।
এর আগে চলতি বছরই মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি সংস্করণের নিরাপত্তা বিষয়ক হালনাগাদ সুবিধা বন্ধ করে দেওয়া হয়। তবে ব্যবসায়ীরা ওই সেবাকে আরও ৫ বছর বাড়িয়ে ২০২০ সাল পর্যন্ত করার ব্যাপারে মাইক্রোসফটকে অনুরোধ জানিয়েছে। এর আগে উইন্ডোজ এক্সপির সেবা ১৩ বছর পর্যন্ত দেওয়া হয়।
মূলত: মাইক্রোসফট নিজেদের সর্বশেষ হালনাগাদযুক্ত সংস্করণের ব্যবহার বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির মতে, উইন্ডোজ ৮ ব্যবহারকারী বাড়লেই এর সেবা বাড়বে। এ ছাড়া ইতিমধ্যে মাইক্রোসফট উইন্ডোজ ৯ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আগামী বছরেই নতুন এ সংস্করণটি ছাড়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এ বছরই আসছে উইন্ডোজ ৯ পরবর্তী সংবাদ কাঁঠালিয়ায় পিতা-পুত্রসহ বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার