শ্যামলবাংলা স্পোর্টস : ২৪ বছর পর বিশ্বকাপ ফুটবলের শেষ চারে উঠল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। খেলার শুরুতেই মাত্র ৮ মিনিটের মাথায় গঞ্জালো হিগুয়েনের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর থেকে বেলজিয়াম গোল শোধে বেশ কয়েকবার সুযোগ পেয়েও আর্জেন্টিনার জালে তারা বল পাঠাতে ব্যর্থ হন। আর্জেন্টিনাও বেশ ক’বার ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে। ফলে প্রথমার্ধে খেলার ফল অপরিবর্তিত থাকে। দ্বিতীয়ার্ধে দু’দলই মরিয়া হয়ে খেললেও কেউ আর গোলের দেখা পায়নি। খেলার শেষ সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণের পরও গোলের দেখা পায়নি কেউ। ফলে ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা।
এরপর শেষ সেমি ফাইনালে ব্রাজিল বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে কোস্টারিকাকে পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। সালভাদরের অ্যারেনা ফন্তে নোভায় শনিবার রাত ২টায় শুরু হয় ম্যাচটি। খেলার শুরু থেকে মুর্হুমুহু আক্রমণ করেও ব্যর্থ হয় নেদারল্যান্ডস। কোস্টারিকার গোলরক্ষক নাভাসের দায়িত্বশীল দৃঢ়তায় রক্ষণভাগ কয়েকবার ভেদ করেও গোলে করতে পারেনি নেদারল্যান্ডস। নির্ধারিত ৯০ মিনিট ও সংযুক্ত সময়ের খেলায় কেউ গোলের দেখা পায়নি। ফলে পেনাল্টি শুট আউটে গড়ায় নেদারল্যান্ডস-কোস্টারিকা ম্যাচ। টাইব্রেকারে কোস্টারিকাকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল নেদারল্যান্ডস। বুধবার সাও পাওলোয় আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালে মুখোমুখি হবে নেদাল্যান্ডস।
এর আগে শুক্রবারের খেলায় জার্মানি ১-০ গোলে ফ্রান্সকে ও ব্রাজিল ২-১ গোলে কলম্বিয়াকে পরাজিত করে সেমিফাইনালে উঠে গেছে।









