ads

রবিবার , ৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ডি মারিয়ার বিশ্বকাপ শেষ!

খবর টি পড়েছেন : ২০১
এবার ডি মারিয়ার বিশ্বকাপ শেষ!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

di-mariaশ্যামলবাংলা স্পোর্টস : ব্রাজিলের নেইমারের পর এবার আর্জেন্টিনার তারকা ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়াও সম্ভবত ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে। গোলডটকমের এক প্রতিবেদনে ডি মারিয়ার এজেন্টের বরাত দিয়ে বলা হয়েছে, ঊরুতে চোট পাওয়ায় ডি মারিয়া বিশ্বকাপে আর খেলতে পারছেন না।
শনিবার রাতে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধের ৩৩ মিনিটে ঊরুতে চোট পান রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। কোয়ার্টার ফাইনাল জিতে আর্জেন্টিনা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী ৯ জুলাই সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
ডি মারিয়ার এজেন্ট ইউজেনিও লোপেজ শনিবার রাতে গোলডটকমকে জানান, ২৬ বছর বয়সী ডি মারিয়া তাকে বলেছেন যে, তিনি আর বিশ্বকাপে খেলতে পারছেন না। যদিও এর আগে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেলা সাংবাদিকদের বলেছিলেন, ‘ডি মারিয়ার চোট মারাত্মক নয়। রবিবার বেলো হরিজন্তে অনুশীলন কেন্দ্রে তার চোট পরীক্ষা করা হবে।’ ওইসব পরীক্ষার পর আর্জেন্টিনা দলের চিকিৎসকরা ডি মারিয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তবে তাতে আশাবাদী হওয়ার মতো কিছু থাকছে না বলেই সংশ্লিষ্টরা ধারণা করছেন।

Shamol Bangla Ads

এর আগে শুক্রবার রাতে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলার সময় প্রতিপক্ষের খেলোয়াড়ের হাঁটুর আঘাতে মেরুদণ্ডে মারাত্মক চোট পান ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ওই আঘাতই শেষ হয়ে যায় নেইমারের বিশ্বকাপ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৪ বছর পর শেষ চারে আর্জেন্টিনা পরবর্তী সংবাদ ২০১৯ সালের মধ্যে মেট্রো রেল বাস্তবায়ন : প্রধানমন্ত্রী