ads

রবিবার , ৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীশংকৈল সীমান্তে পতাকা বৈঠকে বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

খবর টি পড়েছেন : ২০০
রাণীশংকৈল সীমান্তে পতাকা বৈঠকে বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আশরাফুল আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে রবিবার সকালে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশী গরু ব্যবসায়ী জয়নুদ্দীন গেদা (৩৫) কে ফেরত দিয়েছে ভারতীয় ১২১ কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মগড় (কলনি) গ্রামের মৃতঃ আজগড় আলীর ছেলে জয়নুদ্দীন (গেদা)কে ৫ জুলাই বিকেলে উপজেলার জগদল সীমান্তের ৩৭৪/৪ আর আই পিলারের নিকট মহিষকে ঘাস খাওয়ার জন্য নিয়ে যায় এবং ঘাস কাটার সময় ভারতীয় কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায় । খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে জয়নুদ্দীন গেদাকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র প্রদান করেন। পরদিন রবিবার সকালে উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী গরু ব্যবসায়ী জয়নুদ্দীন গেদা (৩৫) কে ভারতীয় ১২১-কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বিজিবির নিকট হস্তান্তর করে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঠাকুরগাঁও ৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামাল জানান, জয়নুদ্দীন চোরা কারবারীর সঙ্গে জড়িত আছে । সীমান্ত এলাকা থেকে তাকে গত কাল বিএসএফ ধরে নিয়ে গেলে তাৎক্ষনিক ভাবে জয়নুদ্দীনকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। পরের দিন রবিবার সকালে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাকে হস্তান্তর করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাসাইলে ডাকাতি হওয়া পামওয়েল ভর্তি ট্রাকসহ ৩ ডাকাত… পরবর্তী সংবাদ বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে গরুর সাথে অবাধে আসছে মাদক