ads

রবিবার , ৬ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাসাইলে ডাকাতি হওয়া পামওয়েল ভর্তি ট্রাকসহ ৩ ডাকাত জামালপুরে গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯৯
বাসাইলে ডাকাতি হওয়া পামওয়েল ভর্তি ট্রাকসহ ৩ ডাকাত জামালপুরে গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : বাসাইলে ডাকাতি হওয়া পামওয়েল ভর্তি ট্রাকসহ তিন ডাকাত জামালপুরে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলা ডিবি পুলিশ ও বাসাইল থানা পুলিশের যৌথ অভিযানে মধুপুরের চাড়ালজানী খান ফিলিং স্টেশনের নিকট থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ট্রাক উদ্ধার করে। পরে অপর এক গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরাম নগর বাজার থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল পামওয়েল তেলের ড্রামসহ তিন ডাকাত গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল ঘটনার মূলহুতা জামালপুরের সরিষাবাড়ির চরপাড়া গ্রামের মোজাফ্ফর আলির ছেলে খোকন (৩৪),আরামনগর গ্রামের আজিজুর রহমানের ছেলে সহিদ (২৮), ও বয়রার শিমুল তাইর গ্রামের আবুল কালাম আযাদের ছেলে সোহেল (৩২)। বাসাইল থানার অফিসার-–ইন-চার্জ দেলোয়ার আহমেদ জানান, গত ৩ জুলাই রাত সাড়ে তিনটার দিকে নারায়নগঞ্জ থেকে উল্ল্যাপাড়া গামী পামওয়েল ভর্তি একটি ট্রাক টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্ল্যা নামক এলাকার ফোর ব্রাদার্স ফিলিং স্টেশনের নিকট পৌছালে একটি মাইক্রোবাস ট্রাকটির গতি রোধ করে ৫/৬ জন দুর্বিত্ত ডিবি পুলিশের পরিচয় দিয়ে ট্রাকের ড্রাইভার ও হেলপারকে জিম্বি করে ছিনতাই করে পালিয়ে যায়। এব্যাপারে বাসাইল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে যার তদন্ত করছেন টাঙ্গাইল জেলা ডিবি পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গার বেণীপুর সীমান্তে ৬৬ বছর ভারতের দখলে থাকা… পরবর্তী সংবাদ রাণীশংকৈল সীমান্তে পতাকা বৈঠকে বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ