ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বীজ ও সার বিতরণ

খবর টি পড়েছেন : ২১২
শ্রীবরদীতে বীজ ও সার বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে কৃষকদের মাঝে ৫ হাজার ৭শ কেজি আমন ধানের বীজ ও ১৮.৮ মেট্রিক টন ডিএপি ও ৯.৪ মেট্রিক টন এমওপি সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। ৩ জুলাই বৃহস্পতিবার সকালে ৯শ ৪০ জন কৃষকদের মাঝে ওই বীজ ও সার বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলার ২শ জন নেরিকা জাতের ধান উৎপাদনকারী চাষীর মধ্যে প্রত্যেককে ১০ কেজি বীজ, ২০ কেজি ডি এ বি, ১০ কেজি এম ও পি ও উফসী ধান উৎপাদনকারী ৭শ ৪০ জন চাষীর মধ্যে প্রতি জনকে উফসী ধান বীজ ৫ কেজি, ডি এ বি ২০ কেজি, এবং এম ও পি ১০ কেজি করে বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অফিসার কৃষিবিদ্ এফ এম মোবারক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামার বাড়ি শস্য উৎপাদক বিশেষজ্ঞ বিলাশ চন্দ্র পাল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এ কে এম বজলুর রশিদ, সাইফুল ইসলাম ও সকল উপ-সহকারী কৃষি অফিসারগন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাসওয়ার্ড ভুলে যাওয়ার দিন শেষ! পরবর্তী সংবাদ কাঁঠালিয়ায় ২ বাড়িতে ডাকাতি ও ফার্মেসিতে চুরি