ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাসওয়ার্ড ভুলে যাওয়ার দিন শেষ!

খবর টি পড়েছেন : ২৫২
পাসওয়ার্ড ভুলে যাওয়ার দিন শেষ!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

paasword-keyশ্যামলবাংলা ডেস্ক : সহজ পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকাররা তা ধরে ফেলতে পারে। এর ফলে হাতছাড়া হতে পারে আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ। আবার অন্যদিকে কঠিন পাসওয়ার্ড ব্যবহার করলে তা ভুলে গিয়েও ঝামেলায় পড়তে হয়। এমন একটি সিস্টেম যদি তৈরি করা যায়, যার ফলে এ দুটি বিষয়ই দূর হবে? এক প্রতিবেদনে এমনই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
পাসওয়ার্ড ব্যবহারের ওইসব সমস্যা দূর করার জন্য বেশ কিছুদিন ধরেই চিন্তাভাবনা করছেন গবেষকরা। এবার তারা বানিয়েছেন ‘ফেসলক’। এটি হলো পাসওয়ার্ডের বিকল্প হিসেবে মানুষের মুখ ব্যবহারের একটি সিস্টেম। অর্থাৎ ক্যামেরার সামনে ব্যক্তিকে নানা মুখের ছবি দেখানো হয়। আর সেগুলো শনাক্ত করতে পারলেই খুলে যাবে পাসওয়ার্ড।
ইউনিভার্সিটি অফ ইয়র্কের গবেষক রব জেনকিনস বলেন, অপরিচিত একটি মুখ দেখে চেনার ভান করা একটি অপরিচিত ভাষা চেনার ভান করার মতো। এটি কাজ করে না।
পাসওয়ার্ড বা পিনভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার মতো নয়, বরং এ ব্যবস্থায় কোনো পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। এ ব্যবস্থায় নানা ব্যক্তির মুখচ্ছবি থেকে ব্যক্তিকে মনে রাখার ব্যবস্থা করা হয়। আর এতেই কম্পিউটার আনলক করা যায়।
এজন্য কম্পিউটার আপনার সামনে কয়েকজন পরিচিত ব্যক্তির মুখচ্ছবি উপস্থাপন করবে। আর আপনি ছাড়া অন্যরা স্বাভাবিকভাবেই এদের চিনতে পারবে না। ফলে সহজেই সেই ব্যক্তিকে শনাক্ত করে আপনি কম্পিউটার আনলক করতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপ সমাপনীতে থাকছে শাকিরার লা লা লা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বীজ ও সার বিতরণ