চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সদস্যসহ ১০ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার পৃথক স্থানে অভিযান চালায়। এতে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত মেহের আলীর ছেলে ডাকাত সদস্য আব্দুর রহিম (৫০), আন্দুলবাড়িয়া গ্রামের আফতাব হোসেনের ছেলে ফারুক হোসেন (২৮), লক্ষীপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে মেশকাত (৩৫), বাঁকা গ্রামের ফজলুল হকের ছেলে মনির হোসেন (৩২), গয়েশপুর গ্রামের মৃত বুড়ো মন্ডলের ছেলে ওয়াজ আলী (৪৮), দামুড়হুদা উপজেলার পিরপুর কুল্লা গ্রামের মোফাজ্জেলের ছেলে আব্দুর রাজ্জাক (৩০), ইব্রাহিমপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে ওয়াসিম (৩৬), মদনা গ্রামের সিরাজুলের ছেলে আক্তার হোসেন (২৮), দক্ষিণ চাঁদপুর গ্রামের মিরাজ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) ও আলমডাঙ্গা উপজেলার বাতেমাজু গ্রামের চান্দ আলীর ছেলে মাহাবুল (৩০) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে বলে সংশ্লিষ্ট থানার ওসিরা জানান।
চুয়াডাঙ্গায় বিভিন্ন বিভাগে ২০১৩-২০১৪ অর্থবছরে অনুদানের চেক প্রদান
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক দুঃস্থ ১১ জন সাংস্কৃতিসেবী ও ৫টি সাংস্কৃতি প্রতিষ্ঠান, চলতি অর্থ বছরে সংশোধিত অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় ২টি শিক্ষা প্রতিষ্ঠান, ও ১১জন ছাত্র/ছাত্রী এবং প্রাণী সম্পদ মন্ত্রাণালয় থেকে ক্ষতিগ্রস্থ ১ জন পোল্ট্রি ফার্ম মালিকে অনুদানের চেক প্রদান করা হয়েছে। অনুদানের মোট টাকার পরিমান ছিলো পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন স্ব স্ব ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহাবুব ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ কহিনুর ইসলাম।
দুঃস্থ সাংস্কৃতিসেবীদের মধ্যে অনুদান পেয়েছেন চুয়াডাঙ্গার কবি মোঃ আঃ কুদ্দুস, ওস্তাদ মোঃ মাহাতাব উদ্দিন, মোঃ আবু বক্কক, শেখ মোঃ নাজিম উদ্দিন, ফজলু ফকির, মোঃ তোফাজ্জেল খান, মিসেস জহুরা খাতুন, মোঃ জামান উদ্দিন মণ্ডল, চিত্তরঞ্জণ সাহা চিতু, মোহাঃ জুড়ান আলী শাহ্, মোঃ সহিদুল ইসলাম, মোঃ আশরাফুল হক (মনা), দামুড়হুদার মোঃ আব্দুর রহমান, মোঃ বুলবুল ইসলাম ও মোঃ শাহ্ জালাল, আলমডাঙ্গার মোঃ গোলাম রহমান চৌধুরী, আব্দুল লতিফ শাহ্ ও শেখ আব্দুল হামিদ। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ।
চলতি অর্থ বছরের সংশোধিত অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় অনুদান পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও র্দশনা দারুস সুন্নাত সিদ্দীকিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা। শিক্ষার্থীদের মধ্যে অনুদান পেয়েছে কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষ্যার্থী মমতাজ খাতুন ও আব্দুল্লাহ, দর্শনা দারুস সুন্নাত সিদ্দীকিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আবু সাঈদ, চুয়াডাঙ্গা কেদারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আলম ইসলাম ও মোঃ রাসেল শেখ, গোকুল খালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ ফাহমিদা সুলতানা ও তাসনিম জাহান, চুয়াডঙ্গা সরকারী কলেজের শিক্ষার্থী মোছাঃ ইসরাত জাহান, মোঃ শাহিনুর রহমান ও মোঃ মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও বার্ডফ্লুর কারণে ক্ষতিগ্রস্থ্য ‘মুন্সি পোল্ট্রি ফার্মকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয় থেকে এক লাখ আট হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়।
দুঃস্থ সাংস্কৃতিসেবীদের মধ্যে অনুদান বাবদ প্রদান করা হয় মোট দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই’শ টাকা, সাংস্কৃতি সংগঠনের মধ্যে বিতরণ করা হয় এক লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র/ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় সাতাশি হাজার টাকা।









