চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ২ জুলাই বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা মিলনায়তনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আদম শুমারি ও গৃহগননা প্রকল্পের আওতায় উপজেলা শুমারি ও জরিপ কমিটির সদস্যগণকে অবহিতকরণ ও শুমারি তথ্যের ব্যবহার সম্পর্কে উদ্ভুদ্ধ করণের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান শেখ রাশেদ পুকুল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
চিলমারীতে এক শিশুর সলিল সমাধি

বাগেরহাটের চিতলমারীতে এক শিশুর সলিল সমাধি হয়েছে। গত বুধবার (০২ জুলাই) বিকালে উপজেলার বড়বাড়িয়া মৈজোড়া গ্রামের ঠান্ডা শেখের পুত্র আঃ রহমান নামের ৩ বছরের শিশুটি পানিতে ডুবে মারাগেছে। ওই দিন বিকালে শিশু আঃ রহমান বাড়ীর সামনে খেলা করতে যায়। ওই সময় অসতর্কতা বশত পাশের একটি ডোবার পানিতে পড়ে মারা যায়। সন্ধ্যায় তাকে ওই ডোবার পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।









