ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০১৪ | ১৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্রমশ হারিয়ে যাচ্ছেন কুসুম শিকদার!

জুবায়ের রহমান - ফটো কার্ড
জুলাই ৩, ২০১৪ ১২:৫৮ অপরাহ্ণ

kusশ্যামলবাংলা বিনোদন : ক্রমশ হারিয়ে যাচ্ছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী কুসুম শিকদার। ইদানীং তাকে নাটক-টেলিছবিতে দেখাই যাচ্ছে না। পাশাপাশি চলচ্চিত্রে নিয়মিত হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। সবমিলিয়ে এক সময়ের সাড়া জাগানো এ অভিনেত্রীর ক্যারিয়ারে এখন চলছে ভাটার টান।
ইদানীং খণ্ড ও ধারাবাহিক নাটকে উপস্থিতি কম কেন, জানতে চাইলে তিনি জানান, আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। তাই খণ্ড নাটকে খুব বেশি কাজ করা হয়নি। ঈদের নাটকেও এবার আমাকে সেভাবে দেখা যাবে না। তবে সম্প্রতি একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছি। এর শিরোনাম ‘সিক্সথ সেন্স’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। এছাড়া সমানে আরও কয়েকটি নাটকে আমার অভিনয়ের কথা রয়েছে। এছাড়া বর্তমানে তিনি খুব বেছে বেছে কাজ করছেন। সে কারণেই ধারাবাহিকেও তার উপস্থিতি কমে গেছে। তাছাড়া ইদানীং দেশীয় ধারাবাহিকের প্রতি দর্শকরা বিমুখ হয়ে পড়েছেন। কারণ অধিকাংশ ধারাবাহিকের ক্ষেত্রে গল্পের ধারাবাহিকতা থাকে না।
কুসুম শিকদার এর আগে ‘গহিনে শব্দ’ ও ‘লাল টিপ’ নামে দুটি চলচ্চিত্রেও কাজ করেছেন। এরপর ভালো কোন গল্প না পাওয়ায় চলচ্চিত্রে আর অভিনয় করেননি বলেও জানান তিনি। তবে সম্প্রতি কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছেন। কিন্তু সেগুলোতে কাজ কারবেন কি না, তা এখনো চূড়ান্ত করেননি।
বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গে তিনি বলেন, আমি ফুটবল খেলার খুবই ভক্ত। রাত জেগে নিয়মিত ফুটবল খেলা দেখছি। তবে আমার প্রিয় দল ইতালি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় খুবই কষ্ট পেয়েছি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads