ads

বৃহস্পতিবার , ৩ জুলাই ২০১৪ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধতে চান বিদ্যা

জুবায়ের রহমান - ফটো কার্ড
জুলাই ৩, ২০১৪ ১:০৬ অপরাহ্ণ

Prasenjit_Bidyaশ্যামলবাংলা বিনোদন : এবার প্রসেনজিতের সাথে জুটি বাঁধতে চান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান।
সম্প্রতি কলকাতায় নতুন সিনেমা ‘ববি জাসুস’-এর প্রচারণা করতে গিয়ে টালিগঞ্জের সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে দেখা করেন হিন্দি সিনেমার অভিনেত্রী বিদ্যা বালান। এসময় তিনি জানান, অনেকদিন ধরেই প্রসেনজিতের সঙ্গে অভিনয় করার ইচ্ছা থাকলেও উপযুক্ত চিত্রনাট্যের অভাবে তা এখনও হয়ে ওঠেনি। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কাকাবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিত আর তার সঙ্গে ববি জাসুস হিসেবেই দেখা করেছেন বিদ্যা। প্রিয় অভিনেতা প্রসেনজিৎকে ‘বুম্বা দা’ বলে সম্বোধন করেন বিদ্যা। জানান, গোয়েন্দা চরিত্রে অভিনয়ের জন্য তাকে অনেকটাই অনুপ্রাণিত করেছেন প্রসেনজিৎ। বিদ্যা আরও জানান, তার প্রতিটি সিনেমা মুক্তির আগে এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানান ভারতীয় বাংলা সিনেমার এই তারকা।
কমেডি ও গোয়েন্দা ধাঁচের ‘ববি জাসুস’-এর কাহিনি গড়ে উঠেছে একজন নারীকে নিয়ে, যিনি গোয়েন্দা হতে চান। আর এই নারীর ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা। এতে বিদ্যার বিপরীতে দেখা যাবে অভিনেতা আলি আফজালকে। ‘ববি জাসুস’ নির্মাণ করেছেন সামার শেইখ, এটি মুক্তি পাবে ৪ জুলাই।

Need Ads