হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনার জেরে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে এক কাঠমিস্ত্রী নির্মমভাবে খুন হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়,গত মঙ্গলবার (০১ জুলাই) বিকেলে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের একরাম হোসেন ও শামছুদ্দিনের বাড়ির লোকজন তুচ্ছ ঘটনা নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও পরে দু’পক্ষের মধ্যে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এক রক্ষক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।এ সময় ঝগড়া থামাতে শামছুদ্দিনের ভাগ্নে কাঠমিস্ত্রী সুলাল মিয়া (৩৪) এগিয়ে এলে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুলাল মিয়া উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গতকাল বুধবার কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে ওসি মোঃ নান্নু মোল্লা জানান, সুলাল খুনের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের সাঁড়াষি অভিযান অব্যাহত রয়েছে।
হোসেনপুরে মত্স্য সপ্তাহে র্যালী ও আলোচনা সভা
“অন্ন বস্ত্র বাসস্থান-মাছ চাষে সমাধান।”এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এ উপলক্ষে গতকাল বুধবার (২জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলমের সভাপতিতে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মোঃ আযুব আলী, ভাইস চেয়ারম্যান নরুল আমীন পাভেজ,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, উপজেলা মৎস্য অফিসার ফারহানা জাহান ইভা,সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রমূখ।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী,সাংংবাদিক,জনপ্রতিনিধি,মৎস্য সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়।









