ads

বুধবার , ২ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় জাতীয় মত্স্য সপ্তাহ পালিত

খবর টি পড়েছেন : ১৭৯
পূর্বধলায় জাতীয় মত্স্য সপ্তাহ পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোহাম্মদ আলী জুয়েল পূর্বধলা (নেত্রকোনা) : ‘অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাতীয় মত্স্য সপ্তাহ ২০১৪ পালিত হয়েছে।
সাকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও উপজেলা নির্বাহী অফিসার মো. হেলাল উদ্দিন মৎস্য সপ্তাহ-২০১৪ এর উদ্বোধন ঘোষনা করেন। শতাধীক মৎস্য চাষী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তির অংশগ্রহণে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর, উপ-কৃষি সম্প্রসারণ অফিসার মো. আ. হালিম, ইউপি চেয়ারম্যান ফজলুল হক তারা মিয়া, মোখলেছুর রহমান খান ভাসানী প্রমুখ। এ সময় উপজেলার সফল মৎস্য চাষীদের মধ্যে কামরুল ইসলাম মন্ডল, বেলায়েত হোসেন খান, মো. কালা মিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডি মারিয়ার গোলে শেষ আটে আর্জেন্টিনা পরবর্তী সংবাদ হোসেনপুরে ঝগড়া থামাতে গিয়ে কাঠমিস্ত্রী খুন