শ্যামলবাংলা স্পোর্টস : দ্বিতীয় পর্বের ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্স। আর ১৯৯৮ সালের পর এই প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠা সুপার ঈগলরা বিদায় নিল দ্বিতীয় পর্ব থেকে। সোমবার ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।
এর আগে, দুই দলের মাত্র একবার মুখোমুখি লড়াই হয়েছে। ২০০৯ সালের ২ জুনের সে লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া। ফ্রান্সের সেইন্ট-ইটেইনেতে অনুষ্ঠিত ফিফার ওই প্রীতি ম্যাচে ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফরাসিদের ১-০ গোলে হারিয়ে দেয় সুপার ঈগলরা।









