ads

মঙ্গলবার , ১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমতলী উপজেলায় বিদ্যুৎ বঞ্চিত শতাধিক গ্রামে আলো ছড়াচ্ছে সৌর বিদ্যুৎ

খবর টি পড়েছেন : ১৮৮
আমতলী উপজেলায় বিদ্যুৎ বঞ্চিত শতাধিক গ্রামে আলো ছড়াচ্ছে সৌর বিদ্যুৎ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

IDC dfOL1মো. মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা) : বর্তমান সভ্যতার এ যুগেও আমতলী উপজেলায় বিদ্যুৎ বঞ্চিত শতাধিক গ্রাম। এসব গ্রামে এখন আলো ছড়াচ্ছে সৌর বিদ্যুৎ। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রত্যেক গ্রামে বিদ্যুতের পরিবর্তে, সৌর বিদ্যুতের প্যানেল ঢুকে গেছেএ বিদ্যুৎ সংযোগ না থাকলেও সৌর বিদ্যুৎ এর আলোয় ঘর আলোকিত হওয়ার খুশি এলাকাবাসী।
জানা যায়, হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা, রামজি. পশ্চিমচিলা, রাওঘা, টেপুরা, কাঠারিয়া, হলদিয়া হাট, গুরুদলসহ উপজেলার ৭ টি ইউনিয়নের প্রায় শতাধিক অঞ্চলে সভ্যতার এ আধুনিক যুগেও বিদ্যুৎ পৌঁছেনি। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা হলেই পুরো এলাকা হয়ে উঠে ভূতুরে পরিবেশ। তবে বর্তমানে এ দৃশ্য ধীরে ধীরে পাল্টে যাচ্ছে সৌর বিদ্যুতের আলোয়। বিভিন্ন এনজিও, বেসরকারী বিভিন্ন কোম্পানীর মাধ্যমে সরবারহ করা হচ্ছে সৌর বিদ্যুৎ এর এ প্যানেলগুলি। সৌর বিদ্যুৎ ব্যবহারকারীরা জানান, বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে তারা কেউ নগদ টাকা অথবা কেউ কিস্তির মাধ্যমে এই প্যানেল কিনে নেন। এবং প্যানেলগুলো বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক নির্দিষ্ট দাম নির্ধারণ করা আছে। কিস্তির মাধ্যমে নিলে একটুদাম বেশি হয় এবং নগদ টাকা দিয়ে নিলে দাম কম পড়ে।
হলদিয়া এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন জানান, আমি সৌর বিদ্যুতের সর্বনিম্নদাম ১৩ হাজার ৭০০ টাকা দামে এক সেট প্যানেল কিনেছি গ্রামীণ শক্তির কাছ থেকে। প্রতি সপ্তাহে ৩০০ টাকা করে কিস্তি দিয়ে এই টাকা পরিশোধ করছি। তিনি আরো জানান, এই সৌর বিদ্যুৎ থেকে তিনটি বাতি ও একটি মোবাইল চার্জ দেওয়া যায়। এই ব্যাপারে বেসরকারি গ্রামীন শক্তি কোম্পানির উপজেলা ম্যানেজার বলেন, আমাদের সংস্থা থেকে আমার নির্দিষ্ট ও কিস্তির মাধ্যমে সৌর প্যানেল বিক্রি করে থাকি এবং ভোল্টেজের অনুপাতে সর্বনিম্ন ১৩ হাজার থেকে সর্বোচ্চ ৫৪ হাজার টাকা পর্যন্ত এই প্যানেল বিক্রি করা হয়।
এতে তিনটি বাল্ব শুরুকরে চারটি বাল্ব, ফ্যান, টিভি, মোবাইল চার্জ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে এই প্যানেল ব্যবহার করা হচ্ছে। এদিকে বিদ্যুৎ বঞ্চিত এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন। বিজ্ঞান ও আধুনিকতার এ যুগেও আমরা বিদ্যুৎ বঞ্চিত হওয়ায় যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলা হচ্ছেনা। যার ফলে বিভিন্ন ক্ষেত্রে আমরা এখনো অনেক পিছিয়ে। অতিসত্বর বিদ্যুৎ সংযোগ প্রদান অথবা সরকারীভাবে সৌর বিদ্যুতের ব্যবস্থা করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজীবপুরে অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মীভূত পরবর্তী সংবাদ নন্দীগ্রামে যত্রতত্র গরু খাসি জবাই