রাজশাহী প্রতিনিধি: ফারুক ইমনকে সভাপতি এবং যারিফ মুবিন অয়নকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বুুধবার বিকেলে সংগঠনের পঞ্চম কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক নূরুল নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন ফারুক, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক কিংশুক কিঞ্জল, অর্থ সম্পাদক তমাশ্রী দাস, দপ্তর ও পাঠাগার সম্পাদক সবুজ সেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মৃত্তিকা জাহান, সংস্কৃতি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শান্তা সূত্রধর প্রমূখ।









