ads

শনিবার , ২১ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবি মেটাতে ব্যর্থ হয়ে গৃহবধূর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৯৬
ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবি মেটাতে ব্যর্থ হয়ে গৃহবধূর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঠাকুরগাঁও প্রতিনিধি : রুমা আখতার নামে এক গৃহবধূর যৌতুকের দাবি পূরণে ব্যর্থ হয়ে অবশেষে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর বাগানবাড়ি গ্রামে। শুক্রবার রাতে রুমা তার বাবার বাড়িতে এ নির্মম পথ বেছে নেয়। 

Shamol Bangla Ads

পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় ১ বছর আগে একই উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের হারেসুল ইসলামের ছেলে সাজেদুর রহমান সাজুর সঙ্গে বিয়ে হয় রুমার। বিয়ের পিড়িঁতে বসার সময় সে নবম শ্রেনিতে পড়তো। ১লাখ ৮৫ টাকা যৌতুকের বিনিময়ে তার বিয়ে ঠিক হয়েছিল। হতদরিদ্র পিতা বহুকষ্টে ২৫ হাজার টাকা বরের হাতে তুলে দেয় বিয়ের দিন। বাকি টাকার সময় চেয়ে নেয় রুমার বাবা সিরাজুল। কিন্তু টাকা যোগার করতে পারছিলেন না তিনি। এদিকে যৌতুকের চাপ অন্য দিকে আরেক বিয়ে করার হুমকি সাজুর। মেয়ের ভাগ্যের কথা চিন্তা করে ধার দেনা করে শুক্রবার (২০ জুন) ৫০ হাজার টাকা নিয়ে মেয়ের শশুর বাড়িতে যান তিনি। বাড়িতে ফিরে দেখেন রুমা আর নেই।
অজানা দেশে চলে যাওয়ার আগে রুমা লিখে গেছেন শুধুই টাকা চিনলে মানুষ চিনলেনা……….।
এ ব্যাপারে সদর থানা ওসি একেএম মেহেদি হাসান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামীকাল বগুড়ায় যাচ্ছেন খালেদা জিয়া পরবর্তী সংবাদ পেশা ও শিক্ষা সংকটে বিপথগামী হচ্ছে হৃষি সম্প্রদায়