ads

বুধবার , ১৮ জুন ২০১৪ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিল-মেক্সিকো গোলশূন্য ড্র

ইফতেখার হোসেন পাপ্পু - ফটো কার্ড
জুন ১৮, ২০১৪ ৩:৪৩ অপরাহ্ণ

Neymarশ্যামলবাংলা স্পোর্টস : ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দ্বিতীয় খেলায় শক্তিশালী মেক্সিকোর সঙ্গে গোল শূন্য ড্র করেছে। বাংলাদেশ সময় রাত ১টায় ফোর্তালেজার ক্যাস্তেলো স্টেডিয়ামে ওই খেলা শুরু হয়।
প্রথমার্ধে গোল শূন্য থাকে। এ সময় ব্রাজিল কয়েকটি সুযোগ পেলেও তারা কাজে লাগাতে ব্যর্থ হয়। অপরদিকে মেক্সিকোও সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে দু’পক্ষই মরিয়া হয়ে খেললেও কোনপক্ষ গোল করতে পারেনি। তবে মেক্সিকো বেশ কয়েকটি দূরপাল্লার শট বারের উপর দিয়ে চলে যাওয়ায় ব্রাজিল এ যাত্রায় রক্ষা পায়।
দুই দলই একটি করে জয় ও একটি ড্র করল। ব্রাজিল প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও নেইমার ম্যাজিকে ৩-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয়। অপরদিকে মেক্সিকো প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে।

Need Ads