মোঃ ফারুক হোসেন, ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্যই বিজ্ঞান ও প্রযুক্তি এবং কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। তিনি ১৮ জুন বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কারিগরি শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, দেশের মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন. বাংলাদেশে শিক্ষার উন্নয়নের পেছনে আওয়ামী লীগ সরকারের বিরাট অবদান রয়েছে। বর্তমানে পরীক্ষাগুলোতে জি পি এ সিস্টেম আওয়ামী লীগ সরকারই চালু করেছিল। যা উন্নত দেশগুলোর শিক্ষা পদ্ধতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, আমাদের ছেলে মেয়েদের মেধা রয়েছে। তাদের সুযোগ দিলে তারা শিক্ষা-দীক্ষায়, জ্ঞানে ও প্রযুক্তিতে বাংলাদেশকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে। শেখ হাসিনা বলেন, ভৌগো লিক দিক দিয়ে বাংলাদেশ বড় না হলেও জনসংখ্যায় এদেশ বিরাট বড়। এ জন শক্তিকে সম্পদে পরিণত করতে হবে।









