ads

রবিবার , ৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে ঘেরের দখল নিয়ে বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

খবর টি পড়েছেন : ১৯৩
কেশবপুরে ঘেরের দখল নিয়ে বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কেশবপুর(যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে বিঞ্চুপুর গ্রামে একটি মৎস্য ঘের দখলে নিতে ব্যর্থ হয়ে প্রভাশালী প্রতিপক্ষরা সাধারন কৃষকের ওপর একের পর এক হামলা মামলা চালিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘেরটির দখল নিয়ে ইতোমধ্যে দু’দফা সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসি। 

Shamol Bangla Ads

জানাগেছে, বাগেরহাট জেলার পিরোজপুরের হাজী রুহুর আমীন ২০১০ সালে কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের বিঞ্চুপুরে গ্রামের ছোট খাল নামক বিলের ১২০ বিঘা জমি কৃষকের কাছ থেকে ৫বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। তিনি ২০১৪সালে আগাম হারির টাকা পারিশোধ করে পুনরায় ৫বছরের জন্য ওই বিল লিজ গ্রহণ করেন। বিলে তার এখনও ১০/১২লাখ টাকার মাছ রয়েছে। এদিকে, চলতি বছরের শুরু থেকে ওই ঘেরটি দখলে নেয়ার জন্য পার্শ্ববর্তী চিংড়া গ্রামের মুস্তাফিজুল ইসলাম মুক্ত, আজাহারুল ইসলাম মানিক ষড়যন্ত্র শুরু করেন । বিঞ্চুপুর গ্রামের কৃষক সোহরাব হোসেন অভিযোগে করে বলেন, মুস্তাফিজুল ইসলাম মুক্তগংরা ওই মৎস্য ঘেরটি দখলে নেয়ার জন্য পরিকল্পিতভাবে গ্রামের আবুল কাশেমের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ৭ জন নিরীহ কৃষকের নামে থানায় মামলা করে হয়রানি করছেন। ওই ঘেরের প্রকৃত মালিকানা যাচায় করতে উপজেলা মৎস্য কর্মকর্তা গত মে মাসে তদন্তে গেলে কৃষানীরা হাজি রুহুল আমিনের পক্ষে স্বাক্ষী দেয়ায় ওই প্রভাবশালী মহল ঝরণা খাতুন ও ফাহিমা বেগমকে মারপিট করে আহত করে। এ সময় তাদের হাসপাতালে আনতে গেলে পুনরায় তাদের ভ্যান থেকে নামিয়ে মারপিট করে তাড়িয়ে দেওয়া হয়।তারা ক্ষমতাসীন দলের লোক হওয়ায় ফাহিমারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়।
এব্যাপারে কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন,ওই বিলের জমির মালিকারা ২৫/৫/১৩ তারিখে ১বছরের হারির টাকা গ্রহন করে মৎস্য ঘেরটি আমার নামে ১০বছরের জন্য ডিড করে দেয়। কিন্তু জমির মালিকগন আমাকে ঘেরের দখল বুঝে না দিয়ে তালবাহনা করছে।সংশি¬ষ্ট এলকার চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, ঘেরটি দীর্ঘদিন ধরে হাজি রুহুল আমিন লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। প্রতিপক্ষরা ঘেরটির দখল নিতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, তার দফতরে অভিযোগের ভিত্তিতে উভয়পক্ষকে ৫ জুন হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়।কিন্তু বিবাদীরা হাজির না হওয়ায় সোমবার পরবর্র্তী দিন ধার্য করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বকশীগঞ্জে ইয়াবাসহ আটক ১ পরবর্তী সংবাদ শেরপুরে পরিবেশ বান্ধব খাদ্য নিরাপত্তার জন্য চাষী প্রশিক্ষণ…