ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেরা পর্যায়ে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক এক সেমিনার গতকাল বুধবার (২৮ মে) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন এর প্রধান অতিথি ছিলেন প্রধান বৈজ্ঞানিক মোঃ আখতার হামিদ দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক ড. মোঃ আবদুর রউফ, বৈজ্ঞানিক ড. সেলিম খান, বৈজ্ঞানিক জন লিটন মুন্সি, বৈজ্ঞানিক মোঃ মশিউর রহমান, বৈজ্ঞানিক মোঃ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জিয়াদ হাসান, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, উপজেলা উপস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফারুক আহম্মদ, অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া, প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রমুখ। সেমিনার শেষে উপজেলা অডিটরিয়াম মাঠে ২দিন ব্যাপী স্থানীয় ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তি মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন। মেলায় ১৬টি স্টলে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবিত পন্য স্থান পেয়েছে।




