ads

মঙ্গলবার , ৩১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাধারণ ছুটির মেয়াদ বাড়বে : শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ৩১৯
সাধারণ ছুটির মেয়াদ বাড়বে : শেখ হাসিনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ মার্চ মঙ্গলবার গণভবন থেকে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দিক নির্দেশনা প্রদানকালে তিনি ওই কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, করোনার উপসর্গ দেখা দিলে তা লুকানো যাবে না। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে টেস্ট করাতে হবে। লুকাতে যেয়ে নিজের সর্বনাশ করবেন না, পরিবারের সর্বনাশ করবেন না।
তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে দেওয়া নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলবেন। জনপ্রতিনিধি, প্রশাসন, সরকারি ও বেসরকারি সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের কাছে আমাদের খাদ্য ও চিকিৎসাসহ সব ধরনের সাহায্য পৌঁছে দিতে হবে। খেয়াল রাখতে হবে, তারা যেন অভুক্ত থেকে না যায়।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, এর আগে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এর মধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরের ২ দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। মূলত ২৯ মার্চ থেকে ২ এপ্রিল ৫ দিনের সাধারণ ছুটি ছিল। তবে সাথে ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ১০ দিনের ছুটিতে রয়েছে সারা দেশ।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে মোট ১৯ জন ইতিমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ও ৫ জন মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আক্রান্ত আরও ১ জন ॥ সুস্থ… পরবর্তী সংবাদ জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্টে সারাদেশে ৬ জনের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads