ads

বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমরা বর্বর ও নিষ্ঠুর হয়ে যাচ্ছি : এরশাদ

খবর টি পড়েছেন : ১৮০
আমরা বর্বর ও নিষ্ঠুর হয়ে যাচ্ছি : এরশাদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Ershad 5শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা দিনে দিনে বর্বর ও নিষ্ঠুর হয়ে যাচ্ছি। তাই শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বাড়ছে।’ ৬ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় গুলিবিদ্ধ নবজাতক ও তার মা’কে দেখতে গিয়ে এরশাদ ওই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বিচার হচ্ছে না। বিচারহীনতার এই সংস্কৃতির কারণে দেশে বারবার শিশু নির্যাতনের ঘটনা ঘটছে।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ আরও বলেন, ‘আমরা শিশুদের আদর করি। কিন্তু আমাদের মন ও হৃদয় আগে যেমন কোমল ছিলো- এখন তা নেই। সময়ের সঙ্গে আমরা বর্বর ও নিষ্ঠুর হয়ে যাচ্ছি তাই শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বাড়ছে।’
এরশাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সবার সামনে শিশুদের নির্যাতন করা হলেও কেউ আর এগিয়ে আসে না। শিশুকে রক্ষার চেয়ে সবাই ব্যস্ত হয়ে যায় ছবি তুলতে।’
আমাদের জাতিগত মননশীলতা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করে এরশাদ বলেন, ‘মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে ব্যবস্থাও সরকারকে নিতে হবে। বিচার ব্যবস্থা সুষ্ঠু না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে।’
ঢামেকে এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতী প্রমুখ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৩ জুলাই মাগুরা জেলা শহরের দোয়ারপাড় কারিগর পাড়ায় ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষের সময় আট মাসের অন্তঃস্বত্ত্বা নাজমা খাতুন গুলিবিদ্ধ হন। গুলিটি তার গর্ভের সন্তানেরও দেহ ভেদ করে যায়। রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন নাজমা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মেয়ে ও কয়েকদিন পর মা নাজমাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা হয়েছে। প্রধান অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনসহ কয়েক আসামি এরই মধ্যে গ্রেফতার হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবিগুরু’র ৭৪তম প্রয়াণ দিবস আজ পরবর্তী সংবাদ গোড়ানে বাসায় ঢুকে ব্লগার নিলয় নীলকে নৃশংসভাবে খুন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads