ads

শনিবার , ২৪ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মনিরামপুরে বয়লার বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৪, ২০১৪ ২:৪৯ অপরাহ্ণ
মনিরামপুরে বয়লার বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু

ইয়ানুর রহমান, যশোর : যশোরের মনিরামপুরে ধানের চাতালের বয়লার বিস্ফোরণে ময়না বিবি (৬০) নামে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৩ মে শুক্রবার দুপুরে মনিরামপুরের ইত্তা গ্রামের রফিকুল ইসলামের চাতালে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন সোনা বিবি (৪০) নামে আরো এক নারী শ্রমিক। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ময়না বিবি (৬০) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সামরুলডাঙ্গা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। আহত সোনা বিবি তার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ধান সিদ্ধ করার সময় হঠাৎ রফিকুলের চাতালের বয়লারে বিস্ফোরণ ঘটে। এতে ময়না বিবি ও সোনা বিবি দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ময়না বিবির মৃত্যু হয়। আহত সোনা বিবিকে ঢাকায় পাঠানো হয়েছে।
মণিরামপুর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!