নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে আলুর প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ২ ডিসেম্বর সোমবার জেলা সদরের লক্ষীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা রেজিঃ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ করে একই গ্রামের যুবক বাদশা (১৯)। শিশুটিকে বিদ্যালয়ের খেলার মাঠ থেকে আলু খাওয়ার লোভ দেখিয়ে বঁশঝাড়ে নিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।




