রাণীশংকৈল, (ঠাকুরগাও) প্রতিনিৃধি : ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী নাগরভিটা সীমান্তের ৩৭৭/৭ সাব পিলার এলাকায় শনিবার দুপুরে বিএসএফের গুলিতে কুরবান আলী (২০) নামে এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়।

জেলেরা প্রতিদিনের ন্যায় নাগরভিটা নদীতে মাছ ধরার সময় ভারতীয় ১২১ তিনগাও ক্যাম্পের বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তাদের গুলি ছুড়লে বালিয়াডাঙ্গী উপজেলার বিহারীপাড়া কলোনী গ্রামের পনির আলীর ছেলে কুরবান আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাও সদর হাসপাতাল সার্জারি বিভাগে ভর্তি করা হয়। অন্য জেলেরা পালিয়ে আসতে সক্ষম হলেও সে গুলিবিদ্ধ হয়।
ঠাকুরগাও-৩০ বিজির ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেণ। এব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে বার্তা প্রেরণের কথা জানান।




