আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দীর্ঘ দিন ব্যবহারের অযোগ্য থাকার পর অবশেষে আদমদীঘি-আবাদপুকুর ও তিলকপুর ভায়া ছাতিয়ানগ্রাম রাস্তায় কার্পেটিংয়ের মাধ্যমে মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুত এই জন গুরুত্বপূর্ন সড়ক দুটির মেরামত সম্পূর্ন হলে ওই পথে চলাচলকারী যানবাহন সহ হাজার হাজার মানুষের দূভোগ লাঘব হবে।
আদমদীঘি উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানাযায়, দীর্ঘ দিন যাবত বগুড়ার আদমদীঘি-আবাদপুকুর এবং আদমদীঘি-তিলকপুর ভায়া ছাতিয়ানগ্রাম জন গুরুত্বপূর্ন সড়ক দু’টির কার্পেটিং উঠে শত শত গর্তের সৃষ্ঠি হয়ে বাস ট্রাক রিক্স্রা ভ্যান চলাচল ও সাধারন মানুষদের পায়ে হেটে যাতায়াত দূরহ অবস্থায় সৃষ্ঠি সহ সড়ক দু’টি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল।
সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সড়ক দু’টি সম্পর্কে স্ব-চিত্র সংবাদ প্রকাশের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বগুড়া কতৃক টেন্ডার আহবান করা হয়। সূত্র জানায়, আদমদীঘি-আবাদপুকুর ৪৮৩০ মিটার সড়ক দুই প্যাকেজে মেরামতের জন্য ৫২ লাখ ৫৫ হাজার টাকা ও আদমদীঘি-তিলকপুর ভায়া ছাতিয়ানগ্রাম ২৫৬০ মিটার সড়ক মেরামতের জন্য ২৬ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। গত ৩ নভেম্বর থেকে দুটি সড়কের মেরামতের কাজ শুরু হয়েছে। ছাতিয়ানগ্রাম সড়কে কার্পেটি শুরু হলেও আবাদপুকুর সড়কের উঠে যাওয়া পুরাতন কার্পেটিং কেটে ফেলে সড়ক ড্রেসিং করার কাজ দ্রুত গতিতি চলছে।




