পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকেলে উপজেলার ২ হাজার ৬৭০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও উচ্চ ফলনশীল জাতের বীজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিতরন করেন জাতীয় সংসদের হুইফ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু এমপি।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান সহ কৃষকবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানে বিনা মূল্যে উপসি আউস জাত ধানের ৫ কেজি বীজ, ইউরিয়া সার ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১ কেজি ও নগদ ৩শ টাকা করে উপজেলার ১১ টি ইউনিয়নের ২ হাজার ৬৭০ জন কৃষকের মাঝে বিতরন করা হয়।
পত্নীতলায় পল্লীশ্রীর আয়োজনে নারীর অধিকার শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
পত্নীতলায় পল্লীশ্রী নওগাঁ ইউনিটের আয়োজনে ও অক্সফামের সহযোগীতায় বুধবার উপজেলা সভা কক্ষে যৌন ও প্রজনন স্বাস্থে নারীর অধিকার শীর্ষক এক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে নারীর জেন্ডার বৈষম্য তুলে ধরে যৌন ও প্রজনন স্বাস্থে নারীর অধিকার নিয়ে বিষদ ভাবে আলোচনা করা হয়।
এসময় উক্ত গোল টেবিল বৈঠকে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা চেঞ্জমেকার সভাপতি মরিয়ম বেগম শেফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোলায়মান আলী, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান, পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী শাহানাজ পারভীন, প্রোগ্রাম ফ্যাসিলেটর রুপ বানু আক্তার, মাঠ প্রশিক্ষক রুবিনা আক্তার প্রমূখ।




