ads

বুধবার , ১৬ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে মডেল ডিগ্রী কলেজের সামনেসহ ২০টি ইটভাটায় সরকারী বিধি লঙ্গন করে ইট পোঁড়ানোর চলছে

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০১৪ ৭:২০ অপরাহ্ণ

LLLLLরামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধি : রামগঞ্জ পৌরশহরস্থ মডেল ডিগ্রী কলেজেরে সামনেসহ উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে স্থাপিত ২০টি ইটভাটায় সরকারী বিধি লঙ্গন করে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে আবাদি জমিনের টপ সয়েল কাটার পাশাপাশি বনায়ন উজাড় করে কয়লার পরিবর্তে কাঠ, তৈলের গাদ, টায়ার ও ফ্যালাস্টিক, বোতমের গুড়া, রাসায়নিক র্বজ্য পোড়ানোর মহোৎসব চলছে। এতে একদিকে খাদ্য শষ্য উৎপাদনে মারাত্মক ব্যাঘাত হওয়ার পাশাপাশি পরিবেশ হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়,রামগঞ্জ পৌরশহরস্থ মডেল ডিগ্রী কলেজের সামনে মেসার্স পাটওয়ারী (এমপিবি) ব্রিকর্স কয়েক বছর যাবৎ সরকারী বিধি লঙ্গন করে ইট পোড়াচ্ছে। এ ইট ভাটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের পড়া লেখায় মারাত্বক ব্যাঘাত ঘটছে । এ ছাড়া বিভিন্ন রোগে শিক্ষক-শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে। ইট ভাটার কালো ধুয়া ও উত্তাপ শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে । সাংবাদিকরা এ ব্যাপারে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় একাধিক বার সচিত্র প্রতিবেদন সংবাদ প্রকাশ করলেও পরিবেশ অধিদপ্তর থেকে ও স্থানীয় জেলা-উপজেলা প্রসাশন রহস্যজনক ভাবে নিরব ভুমিকা পালন করে যাচ্ছে । এ ব্যাপারে এ যাবৎ আইনানুগ কোন প্রদক্ষেপ নেননি। এ ছাড়াও উপজেলার উত্তর শৈরশৈই গ্রামের ফসলি জমিতে এমএমবি ব্রিকর্স,আব্বাস ব্রিকর্স এন্ড ম্যানুফ্যাকচারিং, মেঘনা ব্রিকর্স এন্ড ম্যানুফ্যাকচারিং, সুধারাম এবিএম ব্রিকর্স, আকারতমা এসবিএম ব্রিকর্স, এফবিএম ব্রিকর্স,কাটাখালী এইচটিসি ব্রিকর্স,ভাট্রা রামসিং পুর এমএসবি ব্রিকর্স, লক্ষীধর পাড়া মোতালেব ব্রিকর্স, হাজীরপাড়া এমডিএ ব্রিকর্স,দেহলার মদিনা ব্রিকর্স, জে বি এম ব্রিকর্স,আজিমপুর পাটওয়ারী ব্রিকর্স, সহ কয়েকটি ইটভাটায় মালিকেরা সরকারী বিধি লঙ্গন করে ভাটায় কয়লার পরিবর্তে কাঠ, টায়ার, তেলের গাদ, বোতামের গুড়া, রাসায়নিক র্বজ্য ও ফ্যালাস্টিক দিয়ে ইট পোড়াছে । কয়েকটি ভাটায় ১০থেকে ১২ বছরের শিশুদের দিয়ে ঝুঁকিপূন্য কাজ করাচ্ছে।  প্রতিটি ইটভাটা লক্ষ লক্ষ ঘনফুট টপ সয়েলের স্তুব। যা বিভিন্ন আবাদি জমিন থেকে বড় চাকার ট্রলি দিয়ে মাটি সংগ্রহ করে। বড় চাকার ট্রলি দিয়ে টপ সয়েল বহন করা পাকা রাস্তাগুলো প্রায় স্থানে বিশাল গর্ত হয়ে চলাচলের  প্রতিবন্ধাকতার সৃষ্টি হচ্ছে।
ইটভাটার পাশে বসবাসকারীরা জানান,ইট পোড়ানোর সময় র্দুগন্ধ ও বাতাসে ধূলো কণা ছড়ানোর ফলে বিভিন্ন রোগে লোকজন আক্রান্ত হচ্ছে । হাজীরপাড়া এমডিএ ব্রিকর্স ফিল্ডের ঝুকিপুর্ন কাজে কর্মরত কয়েকজন কিশোর বলেন,আমাদের কয়েকজনকে মাইজদী থেকে এনে নজরবন্ধি রেখে সপ্তাহে একশ টাকা মজুরী দিয়ে কাজ করাচ্ছে। উত্তর শৈরশৈই ইটভাটার পরিচালক মোরশেদ আলম,আকারতমার এফবিএম ও এমবিএম ভাটার মালিক আঃ কুদ্দুস,হাজীর পাড়ার এমডিএ ভাটার ম্যানেজার,কাটাখালী এইচটিসি ভাটার মালিকসহ  বলেন,গ্রামাঞ্জলে সরকারী প্রজ্ঞাপন মেনে কয়লা দিয়ে ইট পোঁড়ানো সম্ভাব নয়।
নিয়ম না মেনে ইটেরভাটা তৈরি হওয়ায় আবাদি জমিগুলো নষ্ট হচ্ছে। ইট তৈরির জন্য অসচেতন কৃষকের কাছ থেকে কৃষি জমির ১/২ফুট মাটি কেটে নেওয়া হয়। জমির টপসয়েল কেটে নেওয়া ফসলি জমির উর্বরা শক্তি নষ্ট হয়। ইট পোড়ানো নিয়ন্ত্রন আইন  ১৯৮৯ ও ২০০১ সালের ১৭নং অনুচ্ছেদের ৪ ও ৫ ধারায় উল্লেখ রয়েছে যে, আবাদি জমিতে কোনো ইটভাটা তৈরি করা যাবে না ও ১২০ ফুট চিমনি ব্যবহার করতে হবে। কাঠ পোড়ানো যাবে না। এখানকার ইটভাটা গুলোতে এ আইন মানা হচ্ছে না।

কোচিং ব্যবসা জায়েজ করতে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সম্মেলন

Shamol Bangla Ads

কোচিং ব্যবসা জায়েজ করতে সম্প্রতি রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ  এ সম্মেলন আয়োজন করে । জানা গেছে,উপস্থিত সকল অভিভাবদের স্বাক্ষর নিয়ে এ কোচিং ব্যবসা জায়েজ করে সরকারী আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  আগের তুলনায় জমজমাট ভাবে চালাচ্ছে । এ যেন দেখার কেউ নেই।
সরজমিনে গিয়ে দেখা গেছে, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ক্লাস ফাঁকি দিয়ে অঘোষিত সাইন বোর্ড বিহীন কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানোর কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। ফলে শিক্ষার মান নি¤œমুখী হয়ে পড়েছে। সুত্র জানায়, শিক্ষার্থীদের পরীক্ষায় ভাল ফলাফল করার প্রলোভন দিয়ে এসব অবৈধ কোচিং সেন্টারে প্রাইভেট পড়াচ্ছেন শিক্ষকরা। ফলে স্কুলে নিয়মিত পাঠদান ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। অন্য দিকে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
খোদ রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন রেষ্ট হাউজের সামনে জননী বাড়ি ও জেলা পরিষদ খালের পশ্চিম পাড়ে, থানার পেছনে ওয়াপদা সড়কের পাশে,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজ বাসায়,মনির হোসেন,উত্তম কুমার, মঞ্জুর মোরশেদ, জসিম উদ্দিন,কামাল হোসেন,মোস্তফা কামালসহ বেশ কয়েক জন শিক্ষকদের সমন্বয়ে পৃথক কয়েকটি বাসা ভাড়া নিয়ে সাইন বোর্ড বিহীন কোচিং সেন্টার খুলে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এসব কোচিং সেন্টারে নিয়মিত পাঠদান করা হচ্ছে গনিত, ইংরেজী, হিসাব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান। এক এক জন শিক্ষক এক সাথে ৪০/৫০ জন ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়াচ্ছেন। এ ছাড়াও রামগঞ্জ শহর ও উপজেলার বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অবৈধ কোচিং সেন্টার। এসব কোচিং সেন্টারে অস্বচ্ছল শিক্ষার্থীরা কোচিং করতে না পেরে পরীক্ষায় ফলাফল ভালো করতে পারছেনা বলে লেখাপড়ায় বিপর্যয় ঘটেছে। বিদ্যালয়ের অসাধু শিক্ষকেরা শিক্ষার্থীদের তাদের কোচিং সেন্টারে সকাল-বিকাল ও রাতে কোচিং ও প্রাইভেট পড়াতে প্রতিনিয়ত দেখা যাচ্ছে । এসব কোচিং সেন্টারে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। যেসব শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের শিক্ষকদের কাছে কোচিং ও প্রাউভেট ক্লাস করছে না বিদ্যালয়ে ভালো পরীক্ষা দিলেও তারা পরীক্ষাংয় উর্ত্তীন হতে পারে না । এতে করে পড়ালেখা বিদ্যালয় মুখী না হয়ে কোচিং সেন্টার মুখী হচ্ছে। এ ব্যাপারে বিদ্যালয়গুলোর লেখাপড়ার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন বলে মনে করছেন অভিভাবক মহল।

রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষে নিহত-১ আটক ৩

রামগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষে আবুল খায়ের পাটওয়ারী নামের (৬০) এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় দুই স্কুল ছাত্রসহ ৩ জনকে আটক করেছে।
এঘটনায় মৃত বৃদ্ধের বড় ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে গতকাল বুধবার সকালে ৬ জনকে আসামী করে থানা একটি হত্যা মামলা দায়ের করেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌরসভার বাশঘর গ্রামের পূর্ব পাটওয়ারী বাড়ীর আবুল খায়েরের সাথে পাশ্ববর্তি ডাঃ সফিকুর রহমান ও আবদুল মান্নানের সাথে দির্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এরেই প্রেক্ষিতে আবুল খায়ের পাটওয়ারী সম্প্রতি রামগঞ্জ পৌরসভার মেয়রের নিকট একটি অভিযোগ দায়ের করে। এরই জের ধরে মঙ্গলবার সকালে বিরোধপূর্ন সম্পত্তিতে আবদুল মান্নান ও ডাঃ সফিকের লোকজন ঘর নির্মান করতে গেলে আবুল খায়ের পাটওয়ারী বাধা প্রদান করলে সংর্ঘষ বেঁধে যায়। এসময় আবুল খায়ের পাটওয়ারী প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় । বাড়ীর লোকজন তাকে ঐ দিন দুপুরে মুমুর্ষ অবস্থায় রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় আবদুল মান্নান (৫০) ছেলে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী ছাত্র মোঃ ঈমন (১৫), ও সফিক ডাক্তারের ছেলে শরীফ হোসেন (১৫) কে বাড়ী থেকে আটক করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!