ads

মঙ্গলবার , ২০ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় আপত্তিকর সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের পাতা’র সম্পাদক ও প্রকাশকসহ ৩ জনের বিরুদ্ধে দু’টি মানহানী মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২০, ২০১৪ ৩:৫৮ অপরাহ্ণ

Ad. Rafikul Islam Hira Pic from Tapash, Comilla-20-052014তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য এবং লাকসাম উপজেলার আওয়ামীলীগের আহবায়ক জনগনের আস্থাভাজন নেতা মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে অসত্য ও আপত্তিকর সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের পাতা’র প্রকাশক ও সম্পাদক ডঃ কাজী এরতেজা হাসান, কুমিল্লা প্রতিনিধি জাকারিয়া মানিক ও সাংবাদিক অভিজিত বণিককে বিবাদী করেন একইদিন কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৬নং আমলী আদালতে দু’টি মানহানী মামলা দায়ের করা হয়। এর একটি মামলার বাদী হলেন কুমিল্লার লাকসাম উপজেলা যুবলীগের সভাপতি ও উত্তর লাকসাম গ্রামের মোঃ আনু মিয়া’র ছেলে অ্যাড. মোঃ রফিকুল ইসলাম হিরা এবং অপর মামলাটি’র বাদী হলেন একই উপজেলার নারায়নপুর গ্রামের হাজী মোঃ নুরুল হকের ছেলে মোঃ আলাউদ্দিন। আজ ২০ মে মঙ্গলবার দীর্ঘক্ষণ এডমিট হিয়ারিং শেষে একটি মামলা জেলা তথ্য অফিসারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নিদের্শ প্রদান এবং অপর মামলাটি আগামী ০১ জুন আদেশের জন্য তারিখ ধার্য্য রাখেন- কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা নার্গিস।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়- কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য এবং লাকসাম উপজেলার আওয়ামীলীগের আহবায়ক জনগনের আস্থাভাজন নেতা মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধে গত ১০ মে হতে ১৫ মে পর্যন্ত দৈনিক ভোরের পাতা পত্রিকায় ১ম পাতায় “ লাকসামে হিরু-হুমায়ুন অপহরণের নেপথ্যে “তাজুল- তাকের” ও ‘মায়া-দীপু’র সহায়তায় অপহৃত “হিরু-নজরুল” তিনি এম.পি বলতে হবে’ ‘লাকসামে অব্যাহত খুন, গুম নেপথ্যে এম.পি তাজুলের বিশেষবাহিনী” “হিরু’র সন্ধান দাবীতে ‘ফুঁসছে লাকসাম জনরোষের আশংকায় এম.পি তাজুল এখন সশস্ত্র পাহারায়’ ইত্যাদি শিরোনামে বাদী অ্যাড. মোঃ রফিকুল ইসলাম হিরা ও তিনবারের নির্বাচিত সাংসদ মোঃ তাজুল ইসলামের মান-সম্মানের ক্ষতি করার অসৎ উদ্দেশ্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কুমিল্লা প্রতিনিধি ও সাংবাদিক পরস্পর সহযোগীতায় পূর্ব-পরিকল্পিতভাবে ও ইচ্ছাকৃত ভাবে মিথ্যা খবর অনবরত ছাপাইয়া প্রকাশ ও প্রচার করে বাদী অ্যাড. মোঃ রফিকুল ইসলাম হিরা ও তিনবারের নির্বাচিত সাংসদ মোঃ তাজুল ইসলামের মান সম্মানে অপূরণীয় ক্ষতি সাধন সহ প্রায় ১শ’ কোটি টাকার ক্ষতি সাধন করিয়াছে। এবং গত ১৯ মে একই পত্রিকায় মামলার বাদী অ্যাড. মোঃ রফিকুল ইসলাম হিরাকে সহ জড়িত করে “ফেঁসে যাচ্ছে তাজুল”- শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করায় বাদী সাংসদ তাজুল ইসলামের এলাকার লোক ও তাহার রাজনৈতিককর্মী হওয়ায় উক্ত মিথ্যা ভিত্তিহীন অসত্য মানহানীকর সংবাদে সংক্ষুদ্ধ হয়ে দৈনিক ভোরের পাতা’র প্রকাশক ও সম্পাদক ডঃ কাজী এরতেজা হাসান, কুমিল্লা প্রতিনিধি জাকারিয়া মানিক ও সাংবাদিক অভিজিত বণিককে বিবাদী করে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৬নং আমলী আদালতে একটি মানহানী মামলা দায়ের করেন কুমিল্লার লাকসাম উপজেলা যুবলীগের সভাপতি ও উত্তর লাকসাম গ্রামের মোঃ আনু মিয়া’র ছেলে অ্যাড. মোঃ রফিকুল ইসলাম হিরা।
এদিকে, অপর মামলাটির অভিযোগ সূত্রে জানা যায়- কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য এবং লাকসাম উপজেলার আওয়ামীলীগের আহবায়ক জনগনের আস্থাভাজন নেতা মোঃ তাজুল ইসলামের বিরুদ্ধেগত ১৫ মে হতে ১৬ মে পর্যন্ত ধারাবাহিক ভাবে “জনরোষের আশংকায় এমপি তাজুল এখন সশস্র পাহাড়ায়”, “তাজুলের হিংস্র দৃষ্টিতে সংবাদ কর্মীরা” ও “গোয়েন্দা প্রতিবেদনে নাম আসছে তাজুল-তারেকের” ইত্যাদি শিরোনামে দৈনিক ভোরের পাতা পত্রিকায় অসত্য ভিত্তিহীন, বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ ও মান সম্মানের ক্ষতিকারক মিথ্যা সংবাদ প্রচার করে বাদী আলাউদ্দিনকে সহ জড়িত করে মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করে সাংসদ তাজুল ইসলাম সহ তার সমগ্র নির্বাচনী এলাকার জনসাধারণের প্রায় ৫শ’ কোটি টাকার মান সম্মানের অপূরণীয় ক্ষতি সাধন করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!