ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে মাছের খামারে বিষ দিয়ে মাছ নিধন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৪, ২০১৩ ৬:০৭ অপরাহ্ণ
গফরগাঁওয়ে মাছের খামারে বিষ দিয়ে মাছ নিধন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ

আজহারুল হক, গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারে দূর্বৃত্তরা বিষ ঢেলে ৫০ হাজার টাকার পোনা মাছ নিধন ও খামার মালিকের রান্না ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনাটি ঘটে উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে। এ ঘটনায় খামার মালিক নিজাম উদ্দিন বাদী হয়ে  রোববার গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,  পুর্ব পরিকল্পনা অনুযায়ী খামারে বিষ ঢেলে মাছ নিধন ও রান্না ঘর দিয়ে পুড়িয়ে দেয়। এতে লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব মিয়া জানান, অভিযোগ পেয়ে তদন্তের জন্য উপ-পরিদর্শক তাজুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!