এম.আবদুল্লাহ আনসারী. পেকুয়া (কক্সবাজার) : পেকুয়া উপজেলার ৯ নং ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় মহিলাসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ১৭ মে দুপুর ১২ টার দিকে ওই এলাকার ছিদ্দিক আহমদের মালিকানাধীন বসতভিটায় এক মাস পূর্বে স্থানীয় আমিনের মাধ্যমে পরিমাপ করে দেয়া নির্ধারিত সীমানায় টেংরা ও খুঁটি দিতে থাকলে একই এলাকার আবু বক্করের পুত্র সাজ্জাত হোসেন, মিরাজ উদ্দিন, সাজ্জাত হোসেনের স্ত্রী শায়েস্তা ইয়াসমিন গং পরিকল্পিভাবে দা, কিরিচ, লোহার রড দিয়ে অতর্কিত ভাবে হামলা করে তিনজনকে গুরুতর আহত করে। আহতরা হল: মৃত মোহাম্মদ সাছির পুত্র ছিদ্দিক আহমদ(৬০), তার স্ত্রী জাহানারা বেগম(৫০), মেয়ে শারমিন আক্তার(২৫)। এ ব্যাপারে মৃত সাছি মিয়ার পুত্র ছিদ্দিক আহমদ বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করে।যার মামলা নং-২২। পেকুয়া থানার এস,আই রেজাউল করিম চৌধুরী মামলা রেকর্ড হওয়ার কথা স্বীকার করেন। তিনি মামলাটির তদন্ত কর্মকর্তা বলে এ প্রতিনিধিকে জানান।
পেকুয়ায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ২শিশু ও ১গরু আহত

পেকুয়ায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ২শিশু ও ১গরু আহত হয়েছে। জানাযায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা মচন্যাকাটা এলাকায় সকাল ১০টার দিকে ১০/১২টি পথ কুকুর ঝগড়া দিলে হঠা/ একটি কুকুর দল ছুট হয়ে পালিয়ে যাওয়ার সময় সামনে যাদের পেয়েছে তাদের ওপর হামলে পড়ে কামড় দিয়েছে। এসময় রাস্তায় খেলা করার সময় স্থানীয় রিক্সা শ্রমিক জয়নাল আবেদীনের শিশুকণ্যা কুলছুমা(৬), দিনমজুর রমিজের শিশু ছেলে মিজানকে(৪) ওপর্যপুরি কামড়ে রক্তাক্ত আহত করে। এসময় কুকুরটি আবদুল হামিদের গৃহপালিত গরুকে কামড়ে আহত করে। আহতদের পাগলা কুকুরের কবল থেকে স্থানীয় লোকজন উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত কুলছুমাকে প্রাথমিক চিকি/সা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে পাগলা কুকুরটি আরো কয়েকটি কুকুরকেও কামড়িয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। কুকুরটি লোকজনকে কামড়াতে উদ্যত হয়ে এলোপাতাড়ি দৌড়াতে থাকলে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে লোকজন লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ হয়ে ধাওয়া করে কুকুরটিতে পিঠিয়ে মেরে ফেলে।.
পেকুয়ায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা বি.এন.পির মতবিনিময় সভা
পেকুয়ায় শহীদ জিয়াউর রহামানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা বি.এন.পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে সকাল ১১টায় এক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বি.এন.পির সভাপতি ও পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান এম.বাহাদুর শাহর সভাপতিত্বে ও উপজেলা বি.এন.পির সেক্রেটারী ইকবাল হোছাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩০ মে মেজবান সহ আলোচনা সভা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক ও পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, যুগ্ম আহবায়ক টইটং ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াছমিন ঝিনু, উপজেলা ছাত্রদলের সভাপতি মো.ইউসুফ রুবেল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহাবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সম্পাদক কামরান জাদিদ মুকুট সাংগঠনিক সম্পাদক আহছান উল্লাহ প্রমুখ। সভায় প্রত্যেক ইউনিয়ন বি.এন.পির, যুবদল ছাত্রদল শ্রমিকদল স্বেচ্ছসেবকদলের সভাপতি সম্পাদক, উপস্থিত ছিলেন।




