ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীর দুটি আসনের ২৪৪টি কেন্দ্রের ১৩৩টি ঝুঁকিপূর্ণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৪ ২:৫০ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারী-১ ও ৩ আসনের ২৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩৩টি ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহিৃত করেছে প্রশাসন। এর মধ্যে নীলফামারী-৩ (জলঢাকা- কিশোরীগঞ্জের অংশ) আসনে মোট ১০৭টির মধ্যে ৭৪টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৩৭টির মধ্যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে ৫৯টি। নীলফামারী-১ আসনের ৫৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ডোমার উপজেলায় ২৪টি ও ডিমলা উপজেলায় ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। অপরদিকে নীলফামারী- ৩ আসনে ৭৪টি ঝুকিপূর্ণ কেন্দ্রের মধ্যে জলঢাকা উপজেলায় ৬০টি ও কিশোরীগঞ্জ উপজেলায় ১৪টি ঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জাকীর হোসেন বলেছেন, নীলফামারী-৩ আসনের মধ্যে জলঢাকা উপজেলায় বেশ কয়েকবার সংঘটিত জামায়াত- শিবিরের নাশকতার কারণে এই উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৬০টিকে ঝুকিপূর্ণ এবং কিশোরীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের ২৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অপরদিকে নীলফামারী-১ আসনের ডিমলা উপজেলায় জামায়াত- বিএনপির নাশকতার আশংকা ও বেশ কয়েকটি কেন্দ্র দুর্গম এলাকায় হওয়ায় এই উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৭৩টি কেন্দ্রের মধ্যে ৩৫টি ও ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬৪টি কেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ৫ জানুয়ারির অনুষ্ঠিতব্য দশম সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন এবং কেন্দ্রে ভোটাররা যাতে কোন শংকায় না ভোগে সেই জন্য এসকল কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

Need Ads
error: কপি হবে না!