শ্যামলবাংলা ডেস্ক : হংকংয়ে একটি কন্টেইনার জাহাজের সঙ্গে কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষে কার্গো জাহাজটি ডুবে ১২ নাবিক নিখোঁজ হয়েছে। ৫ এপ্রিল সোমবার সকালে হংকংয়ের পো টোই দ্বীপের পাঁচ কিলোমিটার দূরে ওই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, এ সময় এক পুরুষ নাবিককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে। কার্গো জাহাজটি চীনের মূল ভূখণ্ড থেকে আসছিল। পো টোই দ্বীপের কাছে আসলে কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে এটির সংঘর্ষ হয়।




