ads

শুক্রবার , ১৬ মে ২০১৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে মুসলিম এইড’র ঋণ নিয়ে নুরবানু গাভীর খামার করে নিজেই স্বাবলম্বী হতে চায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৬, ২০১৪ ৪:৫৩ অপরাহ্ণ

clip_image002এ.কে আজাদ বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর সুকানীপাড়া গ্রামের হতদরিদ্্র গৃহবধু নুরবানু বেগম ভাবতেন কোন সংস্থার ঋণ সহায়তা পেলে তিনি সংসারের জীবনের পাশাপাশি বাড়ীতে গাভীর খামার করে নিজেকে স্বাবলম্বী করে তুলবেন। 

Shamol Bangla Ads

নুরবানু বেগম জানায়, মুসলিম্ এইড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী শাখা অফিসের অধিনে সুকানীপাড়া সমিতির সদস্যা জমিলা খাতুনের সুপারিশে ওই সমিতিতে ভর্তি হয়ে সুদমুক্ত ঋণ নিয়ে একটি গাভী কিনে পালন করে। কিছুদিন পরে কেনা গাভীটির একটি বাচ্চা দেয়। তার গাভীটি প্রতিদিন দেড় থেকে দুই কেজি হারে দুগ্ধ দেয়। সে প্রতিদিন দুধ বিক্রির পাশাপাশি পরিবারের লোকজন মিলে পান করে। দুধ বিক্রির টাকা দিয়ে সংস্থার সাপ্তাহিক কিস্তী প্রদান করে বাকী টাকা গাভীর খাদ্র ক্রয় করে। এভাবে তার সমিতির ঋণের টাকা পরিশোধ করে আসছে। সংস্থার ঋণের টাকা পরিশোধ শেষে গাভী ও বাচ্চাটি তার সম্বল হিসেবে মুনাফায় আসবে। এভাবেই সে বাড়ীতে বড় আকারে গাভীর খামার গড়ে তুলতে চায়।
নুরবানু বেগম বলেন, মুসলিম এইড বাংলাদেশ সংস্থাটির দোয়াসহ ভবিষ্যত দীর্ঘায়ু কামনা করেন। অপরদিকে, বালিয়াডাঙ্গী শাখা ম্যানেজার মোঃ আতিকুল ইসলাম স্বীকার করে বলেন, মুসলিম এইড বাংলাদেশ এর সুদমুক্ত ঋণ নিয়ে নুরবানু বেগমের মত আরো অনেক সদস্যা নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!