বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের ওই কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে ডা. জাহিদ বলেন, মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেয়া হয় সেগুলো করানো হচ্ছে। তিনি আরও বলেন, ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল জানিয়ে দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।
বেগম জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, লন্ডনের চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থার মধ্যে আছেন তখনই তিনি দেশে ফিরবেন।

গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া।




