ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার চরফ্যাশনে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৫, ২০১৪ ৩:০৫ অপরাহ্ণ
ভোলার চরফ্যাশনে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার নজরুল নগরের চরনলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

আহতদের মধ্যে গুরুতর ছয়জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্র্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রমিজ সিকদার ও জাহের মাঝির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন রোমান সিকদার (২২), আ: রহমান মাঝি (৪৫), নেছার উদ্দিন (৩২), নিরব মাঝি (৩২), রাসেল (২৫) ও কামরুল ইসলাম(৩০)।

ভোলার লালমোহনে স্বামীর লিঙ্গ কর্তন করেছে স্ত্রী

ভোলার লালমোহনে স্বামী আবুল খায়েরের (৫০) লিঙ্গ কেটে দিয়েছে স্ত্রী সুরাইয়া বেগম পারভীন। বুধবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত খায়েরকে গুরুতর অবস্থায় লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২ টার দিকে খায়ের বাজার থেকে বাড়ি এসে স্ত্রী সুরাইয়া বেগমকে পরকীয়া প্রেমিকের সাথে নিজ ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল খায়ের রাতের খাবার না খেয়ে শুয়ে পড়েন। রাত তিনটার দিকে ঘুমন্ত খায়েরের লিঙ্গ কেটে দেয় স্ত্রী সুরাইয়া। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
লালমোহন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!