ads

শনিবার , ৯ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে ১টি সার্টারগান ও ১১ টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : আটক ১

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৯, ২০১৩ ৯:২৫ অপরাহ্ণ

Pic.2সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরের দূর্গাপুর গ্রাম থেকে  ৮ নভেম্বর শুক্রবার রাতে র‌্যাব-৫ অভিযান চালিয়ে একটি সার্টারগান ও ১১ টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধারসহ জেকের আলী ওরফে বিস্কুট (৪৫) নামের একজন কে আটক করে থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত অনুমান পৌনে ১১ টায় রাজশাহীর বাগমারা র‌্যাব ক্যাম্প -৫ এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলার দূর্গাপুর গ্রামের জবেদ আলীর ছেলে জেকের আলী খাঁন ওরফে বিস্কুট এর বাড়ীতে অভিযান চালায়। এসময় র‌্যাব জেকের আলীর বাড়ীর উঠানের পশ্চিম পার্শ্বে পুকুর সংলগ্ন স্থান থেকে একটি দেশীয় তৈরি ট্রিগার বিহীন সার্টারগান ও ১১ টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধারসহ জেকের আলীকে আটক করে রাতেই পুলিশে সোর্পদ করে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত জেকের আলীকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান।

Need Ads
error: কপি হবে না!