তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : গতকাল মঙ্গলবার বিজ্ঞান আন্দোলন মঞ্চ কুমিল্লা জেলা শাখার আয়োজনে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে জেলা শাখার সমন্বয়ক এ.আর. আকাশের পরিচালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- বিজ্ঞান আন্দোলন মঞ্চের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আল কাদেরী জয়। এ সময় আরও ছিলেন- ক্যাম্পাস বার্তার সম্পাদক ও আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মহসিন কবির, কুমিল্লা সিটি প্রেসক্লাব সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তাপস চন্দ্র সরকার, ক্যাম্পাস বার্তার সহ-প্রচার সম্পাদক আলা উদ্দিন আজাদ, তরুন কবি আজিম উল্ল্যাহ হানিফ, অসীম সরকার, তৈয়বুর রহমান সোহেল ও আতিকুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন- বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য ইয়াসির হাসান প্রিতম, সামিউল আহসান সানি, মাসুদ রানা, ফাহাদ, ইমন, সায়েম সহ নগরীর বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা।
সভায় প্রধান আলোচক বলেন- “বর্তমান সময় বিজ্ঞানের যুগ,এই সময়ে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষার যুগোপযোগি আয়োজন তাই সময়ের দাবী। অথচ আমাদের দেশের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই বিজ্ঞান সম্মত ক্লাসরুম, লাইব্রেরী, ল্যাবরেটরীর পর্যাপ্ত ব্যবস্থা। বিজ্ঞান আন্দোলন মঞ্চ ছাত্রছাত্রীদের জন্য বিকল্প পাঠশালা হিসেবে সংগঠনের কাজ পরিচালনা করবে।”




