শ্যামলবাংলা বিনোদন : বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘আমি শুধু চেয়েছি তোমায়’। কলকাতার পার্পল মুভি টাউন, দার্জিলিংয়ের সেন্ট পল স্কুলের পর এবার ছবিটির চিত্রায়ণ হচ্ছে বাংলাদেশে। ছবিটি পরিচালনা করছেন কলকাতার অশোক পাতি ও বাংলাদেশের অনন্য মামুন। ওই ছবির শুটিংয়ে করতে গতকাল ঢাকায় এসেছেন ওপার বাংলা জুটি অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গাঙ্গুলী।
গতকাল সকাল সাড়ে ৯টায় কলকাতা থেকে অশোক পাতি, অঙ্কুশ ও শুভশ্রীসহ ২০ জনের একটি দল ঢাকায় এসে সরাসরি চলে যান গাজীপুরের পূবাইলে। তারা কাজ করবেন টানা ৯ দিন। ১২ এপ্রিল তাদের কলকাতায় ফেরার কথা রয়েছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন পিয়া বিপাশা, সায়মন, মিশা সওদাগর প্রমুখ।




