ads

বুধবার , ১৪ মে ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবিতে সেমিস্টার ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৪, ২০১৪ ৭:২৪ অপরাহ্ণ

BAU Students Movement Photoবাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন অনুষদের লেভেল-০২ এর শিক্ষার্থীরা।

Shamol Bangla Ads

জানা গেছে, ১৪ মে বুধবার সকাল ১০টা থেকে ক্লাস বর্জন করে প্রশাসন ভবনের সামনে জড়ো আন্দোনলকারী শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তার একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ছাত্র বিষয়ক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় তাদের প্রশাসনের বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা গেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রশাসন আমাদের উপর জোর করে অবৈধ সেমিস্টার ফি চাপিয়ে দেবার চেষ্টা করছে। বিগত সেমিস্টারেও আমরা সেমিস্টার ফি বাতিলের জন্য আন্দোলন করেছিলাম কিন্তু প্রশাসন তা মওকুফ করার কথা বললেও কৌশল করে তা আজও কার্যকর রেখেছে।
পরে বিভিন্ন অনুষদের ক্লাস প্রতিনিধিদের একটি দল প্রশাসনের সাথে জরুরী সভায় বসে। জরুরী সভায় উপস্থিত ছিলেন বাকৃবির নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জহিরুল হক খন্দকার, ছাত্র বিষয়ক বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ড. মো: আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর ড. মো: হারুন-অর-রশিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, লেভেল-০২, সেমিস্টার-০১ এর সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্ম পূরনের জন্য অতিরিক্ত ১২০০ টাকা সেমিস্টার ফি নির্ধারণ করা হয়েছে। এর প্রতিবাদে গত সোমবার থেকে আন্দোলনে নামে লেভেল-০২ এর শিক্ষার্থীরা।

Need Ads
error: কপি হবে না!