ads

মঙ্গলবার , ১৩ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্কুলছাত্র সুজন বাঁচতে চায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৩, ২০১৪ ১২:০১ অপরাহ্ণ

SUJAN SARKARরাজশাহী প্রতিনিধি : মেধাবী স্কুল শিক্ষার্থী সুজন সরকার দূরারোগ্য মরণ ব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার দরিদ্র শুকুমার সরকারের এই মেধাবী ছেলের দারিদ্র জয়ের স্বপ্ন থমকে যেতে বসেছে। গলার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা ব্যয় সামাল দিতে গিয়ে পরিবার সর্বশান্ত হয়ে গেছে। রাজশাহী আদর্শ স্কুলের নবম শ্রেণির এই শিক্ষার্থীকে বাঁচাতে তার বাবা শুকুমার সরকার সমাজের বৃত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছ থেকে সাহায্যের আবেদন করেছে।
সুজনের বাবা সুকুমার সরকার বলেন, গত কয়েক মাস ধরে রাজশাহীর চিকিৎসক ডা. মাঈন উদ্দিনের তত্ত¡বধানে আমার ছেলে চিকিৎসাধীন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ধার দেনা করে দুই লক্ষাধিক টাকা খরচ করেছি। দরিদ্র হওয়া যখন নিজের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারছি না সেই অবস্থায় আমার একমাত্র এই ছেলের চিকিৎসা ব্যয় চালানো আমার পক্ষে কষ্টসাধ্য।
তিনি আরো বলেন, চিকিৎসক জানিয়েছেন জরুরী ভিত্তিতে সুজনকে ভারতে পাঠাতে হবে আর এই জন্য প্রয়োজন পাঁচ লক্ষাধিক টাকা। সুজন সরকারকে সাহায্য পাঠানোর ঠিকানা, অগ্রণী ব্যাংক, সঞ্চয়ী হিসাব নাম্বার ১০০০৯৬১৭৩, ভদ্রা শাখা, রাজশাহী। মোবাইল নাম্বার, ০১৯২৬০৬২৯৩২

Need Ads
error: কপি হবে না!