জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন করা হবে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ওই কথা জানান।

মোখলেসুর রহমান বলেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন সদস্য। ইতোমধ্য ২টি মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে। তবে এবার ব্যতিক্রম হবে। তিনি আরও বলেন, আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে। একটা রিজেনেবল অ্যামাউন্ট পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।
এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ।




