ads

মঙ্গলবার , ১৩ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবির ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৩, ২০১৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

RU Pic2 12.05.2014রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ মে সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

Shamol Bangla Ads

অনুষ্ঠানে রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন সভাপতিত্বে ও রেজিস্ট্রার প্রফেসর মু. এন্তাজুল হকের সঞ্চালনে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মো. ফয়জার রহমান, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ প্রফেসর নাসিমা আখতার, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার ফরহাদ হোসেন, রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর কামরুল হাসান মজুমদার প্রমুখ।
নবাগত শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে উপাচার্যসহ অন্যান্য বক্তাগণ বলেন – রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ। যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্র ও সরকারের অন্যতম পদসহ নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ফলে অভিভাবক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে এক বিশেষ ইতিবাচক ধারণা গড়ে উঠেছে। ইচ্ছা থাকলেও সকলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার উত্কর্ষতায় শ্রেষ্ঠ বিবেচিত যারা এখানে ভর্তির সুযোগ পেয়েছে তারা মেধাবীদের মধ্যেও অন্যতম মেধাবী। নবাগত শিক্ষার্থীরা আগামীতেও লেখাপড়া ও গবেষণার মাধ্যমে তাদের মেধার স্বাক্ষর অম্লান রাখবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, নবীনবরনের শেষ পর্বে ছিল ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের উপস্থাপনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

Need Ads
error: কপি হবে না!