বেতাগী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার বেতাগীতে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসুচির আওতায় ১২ মে সোমবার দুপুরে উপজেলার মোকামিয়া ইউনিয়নের শেরই-বাংলা বøকে সূর্যমুখী হাইসান ৩৩ জাতের উৎপাদিত ফসলের কর্ত্তন উত্সব অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আফরোজা বেগম শেফালীর সভাপতিত্বে আনুষ্ঠনিক ভাবে এ কর্ত্তন উত্সবের উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন, প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুন্নাহার, সূর্যমুখী চাষী কেশব চন্দ্র, ব্র্যাকের উপজেলা কর্মকর্তা শিশির সমাদ্দার। কৃষক কাঞ্চন আলী জানান, একর প্রতি জমিতে তারা ৩৩ মন সূর্যমুখী ফসল পেয়েছেন। এ ফলনে তারা ভীষন খুশী। শেরেবাংলা বøকে ২৬ এশর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়। অনুষ্ঠানে বøকের পাশ্ববর্তী এলাকার ৫০ জন আমন্ত্রিত কৃষক অংশগ্রহন করে।




